ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

‘কাভি খুশি কাভি গাম’-২ নিয়ে আসছেন করণ জোহর

আকাশ বিনোদন ডেস্ক :

পারিবারিক রোমান্টিক গল্পের মাধ্যমে নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩ পর্যন্ত তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর মতো আলোচিত সিনেমা।

নতুন বছরে আবারও পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ২০২৭ সালে মুক্তির লক্ষ্য নিয়ে নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন তিনি। চিত্রনাট্য ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে, এবং এটি হবে বড় আয়োজনে নির্মিত নতুন একটি ফ্যামিলি ড্রামা।

সবচেয়ে বড় খবর, এটি হতে চলেছে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত কাভি খুশি কাভি গাম বা কেথ্রিজি সিনেমার সিকুয়েল। সেই সময়ের এই পারিবারিক রোমান্টিক সিনেমা বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবার, আবেগ ও সম্পর্কের গল্প বলার মাধ্যমে দর্শকের মনে বিশেষ স্থান করে নিয়েছিল। বক্স অফিসেও এটি বহু রেকর্ড গড়েছিল। এত বছর পরও কেথ্রিজি সিনেমার গান, সংলাপ ও চরিত্রগুলো দর্শকের মনে জীবন্ত রয়েছে।

জানা গেছে, এই বছরের মাঝামাঝি সময়ে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন করণ জোহর। শুটিং শুরু হবে বছরের শেষ নাগাদ। এ পর্যন্ত করণ পরিচালিত সিনেমাগুলোর মধ্যে এটির জন্য ধরা হয়েছে সর্বোচ্চ বাজেট।

প্রথম কাভি খুশি কাভি গাম সিনেমায় ছিল বিশাল তারকা সমাবেশ—অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর অভিনয় সমৃদ্ধ করেছিল সিনেমাটিকে। নতুন সিকুয়েলে এত সংখ্যক তারকা থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে রিপোর্ট অনুযায়ী, দুজন নায়ক এবং দুজন নায়িকা থাকতে পারেন। তাদের কাস্টিংয়ের কাজও শিগগিরই শুরু হবে।

কাভি খুশি কাভি গাম ২-এর খবর প্রকাশের পর দর্শকদের মধ্যে উত্তেজনার মাত্রা বেড়ে গেছে। সিনেমাটি যদি সত্যিই তৈরি হয়, তবে আগের পর্বের মতোই পরিবার ও আবেগের গল্প নিয়ে বড় পর্দায় ম্যাজিক তৈরি করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

‘কাভি খুশি কাভি গাম’-২ নিয়ে আসছেন করণ জোহর

আপডেট সময় ০৮:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬