ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলের আঘাতে আম্পায়ার নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকার বালুর মাঠে ক্রিকেট খেলার সময় বলের আঘাতে এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। তার নাম রফিকুল ইসলাম (১৭)। খেলায় সে আম্পায়ারের দায়িত্ব পালন করছিল। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে রফিকুল মুগদা এলাকার দানবের গলির ১৭৩ নম্বর বাসায় থাকত।

নিহতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করত রফিকুল। শুক্রবার দোকান বন্ধ থাকায় সে বন্ধুদের সঙ্গে গ্রিন মডেল টাউন এলাকার বালুর মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিল সে। এ সময় বল এসে তার বুকে লাগলে সে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে বাসায় নিয়ে গেলে তার অবস্থা আরো অবনতি হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঢামেক সূত্রে জানা গেছে, নিহত রফিকুলের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বলের আঘাতে আম্পায়ার নিহত

আপডেট সময় ১২:০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭