ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রোহিতকে ‘ভুল শোধরানোর’ সুযোগ দেবে ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক :

দল হারছে, নিজেও পাচ্ছিলেন না রান। রোহিত শর্মা অনুধাবন করতে পেরেছিলেন, ‘খারাপ কিছুই হতে যাচ্ছে!’ সেই খারাপ কিছু হওয়ার আগেই টেস্ট থেকে বিশ্রাম নিয়ে নিলেন। তবে আলোচনা থামাতে পারেননি রোহিত। কথা গড়িয়েছে বোর্ড পর্যন্ত। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তবে এখনই রোহিতকে ছেঁটে ফেলছে না। সুযোগ পাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রোহিতেই বিশ্বাস রাখছে বিসিসিআই।

রোহিতের টেস্ট ক্রিকেট যুগটা ভালো যাচ্ছে না। অধিনায়ক তার আমলে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেননি। ব্যর্থ হয়েছেন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও খেয়েছেন নাকানিচুবানি। নিজেও মোটাদাগে ছিলে ব্যর্থ। এত কিছুর পরও আরেকটি সুযোগ পাবেন রোহিত। তবে শুনতে হবে কড়া সতর্কবার্তা। প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস।

সংবাদ সংস্থার সূত্রের দাবি, ভারতীয় বোর্ড দ্রুত ক্রিকেটার এবং কোচিং স্টাফকে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার কারণ খুঁজতে বসবেন। সেখানে কোচ গৌতম গম্ভীর ও তার কোচিং স্টাফ, অধিনায়ক রোহিত শর্মা, এবং বিরাট কোহলির ভূমিকা পর্যালোচনা করা হবে। ভারতীয় ক্রিকেটে গম্ভীর-রোহিত-বিরাটদের ভবিষ্যৎ কোন পথে সেটাও খতিয়ে দেখা হবে।

সূত্র বলছে, বোর্ড এখনওই কারও উপর খুব জোর চালাবে না। স্রেফ হারের কারণ খুঁজে সতর্কবার্তা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কারও বিরুদ্ধেই কোন পদক্ষেপ নেওয়া হবে না। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত প্রশ্নের মুখে পড়তে হবে না গম্ভীর ও তার কোচিং স্টাফদেরও।

তবে কারণ খুঁজতে যাওয়া ওই বৈঠকে রোহিত ও কোহলিকে নিজেদের ভবিষৎ সম্পর্কে ভাবতে বলা হবে। সংবাদ সংস্থার দাবি, ভারতের বোর্ড রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলতে একপ্রকার জোরই করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

রোহিতকে ‘ভুল শোধরানোর’ সুযোগ দেবে ভারত

আপডেট সময় ০১:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫