ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

আকাশ জাতীয় ডেস্ক :

গুম ও জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

আবুল কালাম আজাদ বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাশ ইস্যু করেছে।

শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট রয়েছে কি না- জানতে চাইলে উপপ্রেস সেক্রেটারি বলেন, আইনগতভাবে তিনি একটি পাসপোর্ট ব্যবহার করতে পারেন। এর বেশি কিছু বলতে পারছি না।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এরপরই শেখ হাসিনাসহ পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

আপডেট সময় ০৮:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫