ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক স্থানে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূরা হলেন- পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ি হালকাপাড়া গ্রামের ছানার উদ্দিন ওরফে সাদ্দামের স্ত্রী রুনা আক্তার (২৫) ও গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম ডাঙ্গাপাড়া গ্রামের সুরুজ ইসলামের স্ত্রী বিউটি বেগম (২৫)।

এ ঘটনায় বিউটির স্বামী সুরুজ ইসলামকে (৩০) আটক করে ১৫৪ ধারায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে শয়ন কক্ষে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্বামীর পরিবারের দাবি, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। পিএম রিপোর্টের জন্য পৃথক ইউডি মামলায় লাশ মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

কিশোরগঞ্জে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

আপডেট সময় ১০:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪