ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোমিও অ্যান্ড জুলিয়েট’র সেই জুলিয়েট আর নেই

আকাশ বিনোদন ডেস্ক :

উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেছিলেন ফ্রাঙ্কো জেফিরেল্লি। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত সে সিনেমায় জুলিয়েট চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। শুক্রবার (২৭ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়।

১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অলিভিয়া হাসির জন্ম। সাত বছর বয়সে মা এবং ছোট ভাইয়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমান তিনি।

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছাড়াও ‘ব্ল্যাক ক্রিসমাস’ (১৯৭৪), ‘জেসাস এবং নাজারেথ’ (১৯৭৭), ‘ডেথ অন দ্য নাইল’ (১৯৭৮)-এর মতো বেশকিছু জনপ্রিয় সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি।

তবে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় অভিনয় করেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন অলিভিয়া। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রীর গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেছিলেন তিনি।

২০১৫ সালে সবশেষ বড়পর্দায় দেখা যায় অলিভিয়াকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোমিও অ্যান্ড জুলিয়েট’র সেই জুলিয়েট আর নেই

আপডেট সময় ১০:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪