ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অর্থ পাচারের ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌’সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইলসহ অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে।’

শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামের সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগে, তিনি সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে খোঁজ-খবর নেন।

রুহুল কবির রেজভীর বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ প্রাচারের ফাইলগুলো ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’

তিনি বলেন, ‘অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরো কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নবম তলায় আগুন দেওয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।’

রিজভী বলেন, ‘আমার বক্তব্য হচ্ছে, দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসরেরা রয়েছে। তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও রয়েছে। আমলা বলেন, পুলিশ বলেন, সরকারের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে আছে। কী নাশকতা কোথায় কী চক্রান্ত করছেন তার ঠিক নেই। এগুলো ঠেকাতে গিয়ে দেশের শান্তি স্থিতিশীল আনতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা।’

তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীর রাষ্ট্রনায়করা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য গণতন্ত্রকামী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন একটি দেশ পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, টিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে।’

এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থ পাচারের ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন : রিজভী

আপডেট সময় ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪