ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুর্দি যোদ্ধাদের ভয়ংকর হুঁশিয়ারি দিলেন এরদোয়ান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার কুর্দি যোদ্ধাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‌সিরিয়ার কুর্দি যোদ্ধারা অস্ত্র সমর্পণ না করলে তাদের মাটিচাপা দেওয়া হবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে লড়াই করছে তুরস্ক সমর্থিত বিদ্রোহী ও কুর্দি ওয়াইপিজি যোদ্ধারা।

আসাদ পতনের পরই তুরস্ক বলে আসছে, অবশ্যই কুর্দি যোদ্ধাদের এই লড়াইয়ের ইতি টানতে হবে। সিরিয়ায় তাদের কোনো জায়গা নেই।

এরদোয়ান বলেছেন, ‘বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় অস্ত্রকে বিদায় জানাবে অথবা তাদের সিরিয়ার মাটিতেই অস্ত্রসমেত পুতে দেয়া হবে।’

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘যারা আমাদের ও কুর্দি সহোদরদের মধ্যে রক্তের দেয়াল তুলে দিয়েছে, আমরা সেই সব সন্ত্রাসী সংগঠনকে চিরতরে মুছে ফেলবো।’

ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান অংশ ও নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রসহ অন্য ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজিকে সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুর্দি যোদ্ধাদের ভয়ংকর হুঁশিয়ারি দিলেন এরদোয়ান

আপডেট সময় ০৫:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪