ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গণহত্যার পাশাপাশি হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে’ : প্রেস সচিব

আকাশ জাতীয় ডেস্ক :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান অগ্রাধিকার ভিত্তিতেই দেখছে সরকার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ। তার আমলে সাড়ে ৩ হাজার গুম হয়েছে। জুলাই- আগস্টে মারা গেছেন প্রায় ১৫০০ মানুষ। শাপলা চত্বরসহ অনেক গণহত্যার পাশাপাশি তার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা এই দেশে চোরতন্ত্র জারি করেছিলেন। তার সাথে চোর তন্ত্রে কারা সহযোগিতা করেছিল তাদের অনুসন্ধান হবে। দুদক এরই মধ্যে তার দুর্নীতি অনুসন্ধানে কাজ শুরু করেছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়-

পদন্নোতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে। ৭৬৪ জনকে পদন্নোতির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১১৯ জন সচিব পদে ৪১ জনকে গ্রেড ওয়ান ও বাকীরা যুগ্মসচিব ও উপসচিব পদে পদায়ন পাবেন।

এছাড়াও সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশ কারও অধিকার খর্ব করবে না, সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ণ থাকবে। সাইবার স্পেস সবার জন্য উন্মুক্ত করতে চায় সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘গণহত্যার পাশাপাশি হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে’ : প্রেস সচিব

আপডেট সময় ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪