ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

র‌্যাংকিংয়ে বড় লাফ হাসান-মেহেদির

আকাশ স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় ৪ উইকেট শিকার করে বোলারদের র‌্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়ে ২৩তম পজিশনে আছেন শেখ মেহেদি হাসান।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৩৮ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ৪৮তম পজিশনে আছেন পেস বোলার হাসান মাহমুদ। তিনি উইন্ডিজ সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতে ৩ উইকেট শিকার করেন।

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন তাসকিন আহমেদ। তার অবস্থান ১৮তম।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মেহেদি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে শুধু ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে এই অফ স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এই পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে বড় লাফ দেন তিনি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তাওহিদ হৃদয়; ৬ ধাপ পিছিয়ে যৌথভাবে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসের সঙ্গে আছেন ২৯তম স্থানে।

ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ৬ ধাপ এগিয়ে আছেন ১৯ নম্বরে। তার সতীর্থ রোভম্যান পাওয়েলের অগ্রগতি ১০ ধাপ, অবস্থান ২২তম।

পাকিস্তান সিরিজে ভালো করে দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ৬ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা দশে, আছেন নবম স্থানে। পাকিস্তানের বাবর আজম এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে। দলটির তরুণ ওপেনার সাইম আইয়ুব ৪৫ ধাপ উন্নতি করে এখন ৫৮ নম্বরে।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

র‌্যাংকিংয়ে বড় লাফ হাসান-মেহেদির

আপডেট সময় ০৭:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪