ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভিটামিন ই ক্যাপসুল কী উপকারী

আকাশ নিউজ ডেস্ক :

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, চোখের তলায় কালি তুলতে ভিটামিন ই ক্যাপসুল খুবই কার্যকরী। শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতেও ফেস মাস্কের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে মাখা যায়। শুধু কী তাই, ত্বক ও চুলের নানা সমস্যার সমাধান এই ভিটামিন ই। ত্বকের বিভিন্ন বলিরেখা, কুঁচকে যাওয়া ত্বক ও অন্যান্য দাগ দূর করতেও উপকারী ভিটামিন ই ক্যাপসুল। এটি ‘অ্যান্টি-এইজিং’ ক্রিম হিসেবেও ব্যবহারযোগ্য। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে ‘ভিটামিন ই’ ক্যাপসুলের বিভিন্ন অঙ্গে ব্যবহারের পদ্ধতি ও গুণাগুণ সম্পর্কে জানিয়েছে।

* ত্বকে ভিটামিন ই তেল মালিশ করলে ত্বকের গঠন স্বাস্থ্যকর হয়, উজ্জ্বলতা বাড়বে।

* নখের যত্নে ভিটামিন ই ক্যাপসুল আদর্শ। ক্যাপসুল খুলে তার ভিতরের তেল নখ ও এর চারপাশে ভালোভাবে মাখাতে হবে।

* রোদপোড়া ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হলে ‘কুলিং ক্রিম’য়ের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।

* ভিটামিন ই ক্যাপসুল ওভারনাইট ক্রিম হিসেবেও বেশ কার্যকর। আপনি যে ওভারনাইট ক্রিম ব্যবহার করেন, তার সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে ব্যবহার করলে বেশি উপকার পাবেন।

* চুল ও মাথার ত্বকে ভিটামিন ই ক্যাপসুলের তেল প্রয়োগ করে- অন্তত দুই, তিন ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে, কুসুম গরম পানি ব্যবহারে ভালো ফল পাবেন।

তবে ভিটামিন ই ক্যাপসুল সরাসরি ত্বকে ব্যবহার উচিত নয়। এই ক্যাপসুল ব্যবহার করতে হলে তা দই, মধু, লেবুর রসের সঙ্গে মিলিয়ে নিন। পাকা পেঁপে, মধু আর লেবুর রসের সঙ্গে মিশিয়েও ভিটামিন ই মাখতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভিটামিন ই ক্যাপসুল কী উপকারী

আপডেট সময় ১১:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪