ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক :

টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশু সন্তান হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শিশুটিকে হত্যার করে বাড়ির পাশে পুকুরে ফেলা হয়।

শিশুটির নাম মোহাম্মদ আলী। বাবার নাম ইব্রাহিম আলী। বাড়ি বাসাইল পূর্ব মধ্যপাড়া।

সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল ও স্থানীয়রা জানান, বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দুই বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে রাত ৩টার পর ঘরে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখুঁজি শুরু করে। ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটির মা হিরা বেগম স্বীকার করে রাগের বশে শিশুটিকে রাত ৩টার দিকে পানিতে ফেলে দেন তিনি। হিরা বেগমের সাথে কথা বলা হলে তিনি বলেন, এ সময় আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের এক উপ-পরিদর্শককে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৬:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪