ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রহস্য রেখে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেন জনি ডেপের সাবেক স্ত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড অন্তঃসত্ত্বা হয়েছেন। সম্প্রতি মার্কিন সাময়িকী পিপলকে এই তথ্য নিশ্চিত করেছেন অ্যাম্বারের এক মুখপাত্র।

পিপলকে সেই মুখপাত্র বলেন, গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ।

একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েই এখন জোর জল্পনা। কারণ তার দ্বিতীয় সন্তানের বাবা সম্পর্কে এখনো কোনো তথ্য জানাননি অ্যাম্বার বা তার টিম।

প্রসঙ্গত, হলিউডে বেশকিছু সিনেমায় অভিনয় করলেও অ্যাম্বার মূলত জনি ডেপের সঙ্গে তার তিক্ত বিচ্ছেদপর্বের জন্যেই বেশি আলোচিত হন। তাদের দাম্পত্যকলহ গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে সে প্রক্রিয়ার সময় যে ইমেজ সংকটে পড়েছিলেন এই অভিনেত্রী, তা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রহস্য রেখে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেন জনি ডেপের সাবেক স্ত্রী

আপডেট সময় ০৯:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪