ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইংল্যান্ড একটি খ্রিস্টান জনবহুল দেশ। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে- ইংল্যান্ডে জন্ম নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছেলেদের নাম রাখা হয়েছে মোহাম্মদ।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএরস) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ নামটি শিশুদের জন্য ইংল্যান্ডের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। ২০২৩ সালে শিশুর নামের তালিকায় জায়গা নিয়েছে ‘মোহাম্মদ’। ২০২২ সালেও ‘মোহাম্মদ’ দ্বিতীয় জনপ্রিয় নাম ছিল।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে জন্মগ্রহণকারী ৪,৬৬১ ছেলের নাম রাখা হয়েছিল ‘মোহাম্মদ’। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪,১৭৭। ওএনএসের প্রতিবেদনে বলা হয়েছে- ইংল্যান্ড ও ওয়েলসের ১০ এলাকায় ‘মোহাম্মদ’ নামটি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া ব্রিটিশ রাজধানী লন্ডনে অনেক শিশুর নামও রাখা হয়েছে ‘মোহাম্মদ’।

উল্লেখ্য, ইংল্যান্ড এবং ওয়েলসের ছেলেদের জন্য সেরা তিন পছন্দের নামে যেটা প্রথম স্থানে রয়েছে, তা হলো মোহাম্মদ, দ্বিতীয় স্থানে নোয়া এবং তৃতীয় স্থানে অলিভার।

পরিবার থেকে নেওয়া রাজ, সেন্ট এবং সামের মতো নামগুলো আরও সাধারণ হয়ে উঠছে। সিজনের নামগুলো যেমন- অটম এবং সামার, বা সপ্তাহের অন্যান্য দিনগুলো যেমন- সানডে এবং ওয়েডনেসডে, আরও জনপ্রিয় হয়ে উঠছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ

আপডেট সময় ১১:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪