ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরলেন টেকনাফে অপহৃত ২ কৃষক

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে অপহরণের একদিন পর মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরলেন দুই কৃষক। মুক্তিপণ হিসেবে তাদের দুজনকে দিতে হয়েছে ৪০ হাজার টাকা। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী পাহাড়ি এলাকা দিয়ে বাড়িতে ফেরেন তারা। অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার মৃত আবদুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

বিষয়টি নিশ্চিত করে ফেরত আসা জকির হোসেন বলেন, ‘বুধবার (৪ ডিসেম্বর) কম্বনিয়া পাড়া পাহাড়ের পাশে সবজিক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ দুপুরের দিকে অস্ত্রধারী একদল ডাকাত আমিসহ আরও একজনকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে। পরে আশপাশের অন্যান্য কৃষক এগিয়ে এলে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে ৩ কৃষকের শরীরে গুলি লাগে। ডাকাত দল আমাদের দুজনকে মারধর করে পাহাড়ে তাদের আস্তানায় নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকার জন্য আমাদের ওপর মারধর ও নির্যাতন চালায়। তাদের নির্যাতন থেকে বাঁচতে জনপ্রতি ২০ হাজার করে দুজনে ৪০ হাজার টাকা পরিবারের মাধ্যমে দেওয়া হলে একদিন পর মুক্তি পেয়ে ফেরত আসতে পেরেছি।’

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাহার হোসেন বলেন, ‘গতকাল (বুধবার) দুই কৃষক অপহরণের ঘটনাটির খবর পেলে আমরা ঘটনাস্থলে গিয়ে একজন ডাকাতকে আটক করতে পেরেছি। আমাদের অভিযান অব্যাহত ছিল। শুনেছি আজ সকালে অপহৃত দুই কৃষক ডাকাত দলের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরলেন টেকনাফে অপহৃত ২ কৃষক

আপডেট সময় ০৭:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪