ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

ফেসবুকে মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক :

ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার রাত ৯টার দিকে চাটমোহরের হান্ডিয়াল বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা। তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

জানা গেছে, হান্ডিয়ালের বল্লভপুর গ্রামের মৃত কালা চাঁদ দে’র ছেলে প্রশান্ত কুমার দে শনিবার তার ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। এরপর রাতেই তিনি তার ফেসবুক থেকে দেওয়া পোস্টটি ডিলিট করেন।

তবে বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর বিক্ষোভে ফেটে পড়েন সবাই। মুহূর্তেই ওই ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে যায়। রাতেই স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে। পুরো বাজার প্রদক্ষিণ শেষে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

এদিকে এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ভীতিকর পরিস্থিতি দেখা দেয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলমসহ পুলিশ সদস্যরা।

বিক্ষোভরত মুসল্লিরা প্রশান্ত কুমারকে চব্বিশ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। সেই সঙ্গে সুষ্ঠু বিচারের দাবি জানান। পরে কর্মকর্তারা প্রশান্ত কুমারকে আইনের আওতায় আনার আশ্বাস দেন। অন্যদিকে ভয়ে ও আতঙ্কে রোববার সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে রোববার সকালে সেনাবাহিনীর সদস্যরা হান্ডিয়াল বাজার পরিদর্শন করেছেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। যে অপরাধ করেছে তাকে আইনের আওতায় আনা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

ফেসবুকে মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

আপডেট সময় ০৬:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪