ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কতটা কার্যকর কোলাজেন স্লিপিং মাস্ক

আকাশ নিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ত্বকের যত্নের বিশেষ পদ্ধতি ‘কোলাজেন স্লিপিং মাস্ক’। যদিও কয়েক বছর ধরে স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্লিপিং মাস্ক। টিকটকের স্কিন ইনফ্লুয়েন্সারদের মতে, রাতে ঘুমাতে যাওয়ার আগের এ যত্নে সকালে পাওয়া যাবে নরম ও গ্লোয়িং ত্বক। মূলত স্লিপিং মাস্কের প্রধান কাজ হলো ত্বকের তারুণ্য ধরে রাখা ও ত্বক আর্দ্র করা। ঘুমের দীর্ঘ সময়ে স্লিপিং মাস্কের উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করে। ত্বকের রোমকূপ থেকে ময়লা বা ধুলা প্রবেশেও বাধা দেয় স্লিপিং মাস্ক। স্লিপিং মাস্ক সাধারণত ৬ থেকে ৮ ঘণ্টা ত্বকে রাখতে হয়।

আর ঘুমের পুরো সময়কে বিশেষজ্ঞরা রিপেয়ার সার্কেল হিসেবে আখ্যায়িত করেন। তাঁদের মতে রাতের এ সময় ত্বক মেরামতের জন্য স্লিপিং মাস্কের প্রতিটি উপাদান আলাদাভাবে কাজ করতে পারে। জেল বা হালকা ক্রিম ফরমুলার স্লিপিং মাস্ক ত্বকের পোর বন্ধ না করে বরং ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট ও হাইড্রেটের জোগান দেয়। যাঁদের বয়স ৩০ বা তার বেশি, স্লিপিং মাস্ক তাঁদের ব্যবহার করাই ভালো। এ ছাড়া শুষ্ক ও সাধারণ ত্বকে স্লিপিং মাস্কের উপকার পাওয়া যাবে। অ্যাকটিভ একনেযুক্ত, তৈলাক্ত বা খুব স্পর্শকাতর ত্বকে স্লিপিং মাস্ক ব্যবহারে সমস্যা তৈরি হতে পারে। এ ছাড়া যে মাস্কে অ্যালকোহল আছে, তা ব্যবহার থেকে বিরত থাকা উচিত। এ উপাদান লম্বা সময় ধরে ত্বকে লেগে থাকলে ত্বকের ক্ষতি করতে পারে। সবার ত্বকের ধরন আলাদা হয়। তাই স্লিপিং মাস্ক ব্যবহারের আগে উপাদান দেখে নেওয়াই ভালো। আবার যে কোনো ত্বকের সমস্যায় চিকিৎসা নিতে থাকা অবস্থায় স্লিপিং মাস্ক ব্যবহার করা যাবে কি না, তা অবশ্যই চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কতটা কার্যকর কোলাজেন স্লিপিং মাস্ক

আপডেট সময় ১০:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪