ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে ইসলামের ‘সবচেয়ে বড় শত্রু বলে আখ্যা দিলেন খামেনি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলকে ইসলামের ‘সবচেয়ে বড় শত্রু ’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সাম্প্রতিক ইসরাইলি হামলার ঘটনায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে তিনি এই মন্তব্য করেন।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নৃশংস হামলার বিরুদ্ধে লড়াই করা ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর শহীদদের পরিবার রোববার আয়াতুল্লাহ খামেনির সাথে বৈঠক করেছেন। খামেনি নিহত পরিবারের সদস্যদের ধৈর্য্যের জন্য প্রার্থনা করেন।

নিহত পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে খামেনি বলেন, ‘ইসরাইলকে মোকাবেলায় দেশ ও জাতিকে রক্ষা করতে গিয়ে এই প্রিয়জনদের মৃত্যু তাৎপর্যপূর্ণ শাহাদাত। ইসরাইল ইসলামের সবচেয়ে জঘন্য শত্রু।’

১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ২৬ অক্টোবর শনিবার রাতে ইসরাইল তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কিছু সামরিক স্থাপনায় হামলা করে। এসময় ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখতে গিয়ে তাদের চারজন যোদ্ধা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়।

এদিকে লন্ডন-ভিত্তিক সৌদি সংবাদমাধ্যম ইলাফ নিউজ জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা সংস্থা অনুমান করছে, ইরাক এবং ইয়েমেনের মিলিশিয়াদের মাধ্যমে হামলা চালাতে পারে ইরান। যদি ইরানপন্থি মিলিশিয়িরা ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরাইলে হামলা চালায়, সেক্ষেত্রে বাগদাদকে সতর্ক করেছে ইসরাইল।

মার্কিন নির্বাচন অনুষ্ঠানের বাকি আছে মাত্র দুদিন। তার আগে ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলা করে কি না ইরান, তাই এখন দেখার বিষয়। ইরানি সূত্র বলছে, আগের দুইবারের হামলার চেয়ে ইরানের এবারের হামলা আরও আক্রমণাত্মক হবে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে ইসলামের ‘সবচেয়ে বড় শত্রু বলে আখ্যা দিলেন খামেনি

আপডেট সময় ০১:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪