ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীর বংশাল এলাকায় ২৫টি ককটেল নিষ্ক্রিয় করেছে সিটিটিসি

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর বংশাল থানার ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বংশাল থানার ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের নিচে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে বিষয়টি জানায়। পরে বংশাল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

তিনি আরও জানান, এরপর ককটেলসদৃশ বস্তু পাওয়ার বিষয়টি বংশাল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে রাত ১১টায় বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল ঘটনাস্থলে যায়। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়। বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীর বংশাল এলাকায় ২৫টি ককটেল নিষ্ক্রিয় করেছে সিটিটিসি

আপডেট সময় ১২:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪