ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এতে লাখো মানুষ মারা যাবেন।

স্থানীয় সময় বুধবার রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’র কাছের অশ্বউবেননে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেছেন ট্রাম্প।ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে উইসকনসিন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হ্যারিসকে আক্রমণ করে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা একেবারেই অযোগ্য। নিবন্ধিত ভোটারদের সবাই এটা জানেন।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন, হ্যারিসকে কেউ সম্মান করে না, কেউ বিশ্বাস করে না আবার কেউ তাকে প্রেসিডেন্ট নির্বাচনে যোগ্য বলে মনে করছেন না।

তিনি আরো বলেছেন, কমলাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হলো লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। কমলা আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

ট্রাম্প বলেছেন, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবো।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : ট্রাম্প

আপডেট সময় ১১:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪