ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয় এখনই সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর)।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ভিআইপি ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিনিধির প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ভিপি নুর।

নুর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি ৩০০ আসনেই প্রার্থী দেব। পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো আমরা বিএনপির সঙ্গে জোটে নির্বাচন করব কিনা।

তিনি বলেন, আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি-দখলবাজি চালিয়ে সরকার পতনের পর বিএনপি সেভাবে চাঁদাবাজি-দখলবাজি ও কর্মসূচিতে বাধাদানের মতো ঘটনা ঘটিয়েছে। বিগত সময়ে আমার কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতাদের জানানোর পর তারা আমার নির্বাচনি এলাকায় সফরের সময় (সম্প্রতি সময়ের সফর) স্থানীয় নেতাদের সহযোগিতা করার জন্য চিঠি দেন। একই চিঠি নাগরিক ঐক্যর মান্না ভাইকেও দেওয়া হয়েছিল।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের বিষয় ভিপি নুর বলেন, শিক্ষকদের মর্যাদা সবার উপরে থাকা উচিত। তাদের বেতন ৮ম গ্রেডে হওয়া উচিত।

ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া নিয়ে ভিপি নুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগ সরাসরি গুলি, হামলা ও মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি দেশে থাকা উচিত না। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নিষিদ্ধ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ছাত্রলীগের যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর

আপডেট সময় ০৬:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪