ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরায়েলের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ডের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সম্পন্ন হয়েছে জানিয়েছে এক বিবৃতিতে আইডিএফ জানায়, “কিছুক্ষণ আগে, ইরানের বেশ কয়েকটি এলাকায় সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা সম্পন্ন করা হয়েছে। আমাদের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে।”

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত থেকে এই হামলা শুরু করে ইসরায়েল। এতে মুর্হুমুহু বিস্ফোরণে কেঁপে উঠে ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকা।

ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীও। তারা জানিয়েছে, রাজধানী তেহরানসহ খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী।

ইরানের দাবি, ইসরায়েলি এই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।

শনিবার সকালে এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, “হুঁশিয়ারি সত্ত্বেও অবৈধ ইহুদিবাদী ভূখণ্ড থেকে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তবে আমাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলি হামলাকে প্রতিহত করেছে। তবে তারপরও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “হামলার কারণে কিছু স্থানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির মাত্রার বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরায়েলের

আপডেট সময় ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪