ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ম্যাকাওকে ৭ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ম্যাকাওকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ। নুরুল হুদা ফয়সাল একাই করেন চার গোল।

শুক্রবার নমপেনের প্রিন্স স্টেডিয়ামে ম্যাকাওয়ের জালে ৭ গোল উড়িয়ে দিয়েছেন সাইফুল বারী টিটুর শিষ্যরা। বিপরীতে একটি গোলও হজম করতে হয়নি।

ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করেন নুরুল হুদা ফয়সাল। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ান তিনি। পরে হ্যাটট্রিকের স্বাদও পান এই ফরোয়ার্ড।

বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক। ৭১ মিনিটে বাঁ প্রান্তের ক্রসে রিফাত কাজী কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন। দুই মিনিট পরই ম্যাকওয়ের হয়ে আত্মঘাতী গোল ট্যাং টিন। বাকিটা সময় কেবল আধিপত্য দেখান ফয়সালই। বাকি তিনটি গোলই আসে তার কাছ থেকে।

বড় জয়ে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। ২৭ অক্টোবর আসরের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাকাওকে ৭ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট সময় ০৭:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪