ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কথা দিচ্ছি ‘কেজিএফ থ্রি’ অবশ্যই হবে : যশ

আকাশ বিনোদন ডেস্ক :

বাহুবলীর পর আরেক যে সিনেমা ফ্রাঞ্চাইজি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল তা হল কেজিএফ। এই ফ্র্যাঞ্চাইজির উৎসাহী ভক্তদের জন্য কেজিএফের পরবর্তী সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই পরিচালকদের সঙ্গে আলোচনা চলছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কেজিএফ থ্রি’র রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা জানিয়েছেন যশ। তিনি জানান যে, কেজিএফ থ্রি নিয়ে অবশ্যই পরিকল্পনায় রয়েছে। এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে।

সাক্ষাৎকারের সময় যশকে কেজিএফ থ্রি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেজিএফ ৩ অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এই দুটি প্রকল্পে (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছি। আমরা (তিনি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে আলোচনা করি। আমাদের অনেকগুলো পরিকল্পনাও রয়েছে। এটি বিশাল হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা সত্যিই যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আমরা এটি এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে। এটা একটা কাল্ট সিরিজ। তই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত (নীল, পরিচালক) আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’

২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। আর কেজিএফ চ্যাপ্টার টু আসে ২০২২ সালে। এই ফ্র্যাঞ্চাইজিতে যশকে দেখা গিয়েছে রকি ভাইয়ের চরিত্রে। কেজিফের প্রথম পার্টটি ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে কেজিএফ চ্যাপ্টার ২ ছিল ম্যাসিভ হিট। ১২০০ কোটির উপর ব্যবসা করেছিল সিনেমাটি।

দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তও। আশা রাখা যায়, তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা দিচ্ছি ‘কেজিএফ থ্রি’ অবশ্যই হবে : যশ

আপডেট সময় ১০:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪