ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংলাপের জন্য যেসব প্রস্তাব নিচ্ছে আ.লীগ

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তাব প্রণয়নের কাজ করছে আওয়ামী লীগ। বুধবার রাতে আ.লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক সূত্রে প্রস্তাব প্রণয়নের কাজ শুরুর কথা জানা গেছে। আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের আলোচনা সূচি ঠিক করতে আজকের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মশিউর রহমান, রাশিদুল আলম, সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাউসার প্রমুখ।

বৈঠকে সংলাপের বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তার মধ্যে আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব, নির্বাচনী ব্যয় নির্ধারণে দলীয় প্রস্তাব, নির্বাচনের আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচনে দেশি বিদেশি পরর‌্যবেক্ষক নিয়োগ ও তাদের কার্যক্রম সম্পর্কে নতুন করে বিধি-বিধান প্রণয়ন।

নির্বাচন কমিশন এ পর্যন্ত যেসব বিধি-বিধান গ্রহণ করেছে, সেগুলোতে থাকা অসঙ্গতিগুলো তুলে ধরা হবে আসন্ন সংলাপে। এ পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপে যেসব প্রস্তাব তুলে ধরে হয়েছিল, সেগুলোতে থাকা অসঙ্গতিগুলোও কমিশনের কাছে তুলে ধরা হবে।

জানা গেছে, আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে এ প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এরপর দলটির কার্যনির্বাহী বৈঠকে প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংলাপের জন্য যেসব প্রস্তাব নিচ্ছে আ.লীগ

আপডেট সময় ০৪:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭