ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

‘ব্যস্ততায়’ কেটেছে সাকিবের বিশ্রাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা ক্রিকেটে ক্লান্তি জেঁকে বসায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। তা বিশ্রামটা কতটা কাজে লাগাতে পেরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার? সাকিব বললেন, বিশ্রামটা ভালো হলেও ব্যস্ত সময়ই কেটেছে গত কয়েকটা দিন।

হঠাৎ পাওয়া এই বিরতিতে সাকিব ছুটে গেছেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবিরে। রাজনৈতিক নেতাদের আমন্ত্রণে বাঁহাতি অলরাউন্ডার গেছেন রংপুর-মানিকগঞ্জও। দেশজুড়ে যেভাবে ছোটাছুটি করেছেন, বিশ্রামটা আসলেই কাজে লাগাতে পেরেছেন তিনি?
আজ বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসের নতুন লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব তাঁর বিশ্রাম নিয়ে বললেন, ‘ভালো একটা বিশ্রাম ছিল। ব্যস্ত সময় কেটেছে অনেক। তবে আমার কাছে মনে হয় এই বিরতিটা অনেক সহায়তা করবে ভবিষ্যতে ভালো খেলতে।’
পচেফস্ট্রুম টেস্টে প্রোটিয়া বাঁহাতি স্পিনার কেশব মহারাজ যেভাবে সাফল্য পেয়েছেন, সাকিবের প্রয়োজনীয়তা বাংলাদেশ ভালোভাবেই অনুভব করেছে। টেস্টটা বাংলাদেশ হেরেছে ৩৩৩ রানে। দলের এই পরাজয় কার ভালো লাগে? সাকিবেরও লাগেনি।

তবে সাকিব মনে করেন ব্লুমফন্টেইনেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ‘দক্ষিণ আফ্রিকা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। আমাদের জন্য সেটা আরও বেশি। আমরা সর্বশেষ ওখানে গিয়েছি ২০০৮ সালে। দলের বেশির ভাগ খেলোয়াড়ের সেখানে খেলার অভিজ্ঞতা নেই। সমস্যা হবে, সেটাই স্বাভাবিক। তবে আমাদের খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। আশা করি ভালোভাবে তারা ঘুরে দাঁড়াবে। দ্বিতীয় টেস্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট আমরা দেখতে পাব।’

টি-টোয়েন্টি ক্রিকেটের পথ অনুসরণ করে আগামী ডিসেম্বরে আসছে ১০ ওভারের ক্রিকেট, টি-টেন! এই টুর্নামেন্টে বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হক, এউইন মরগানদের সঙ্গে থাকছেন সাকিব আল হাসানও।

সাকিব জানালেন, টুর্নামেন্টের ব্যাপ্তি হতে পারে চার-পাঁচ দিন। ২০ বা ২১ ডিসেম্বর শুরু হওয়ার কথা এটি। নতুন এই টুর্নামেন্ট নিয়ে বাঁহাতি অলরাউন্ডার বললেন, ‘এটা নিয়ে খুব বেশি ধারণা নেই। শুধু এতটুকু জানি, আমি সেখানে আইকন খেলোয়াড়। যেহেতু আইকন, ওতটুকু যোগাযোগ তো তারা আমার সঙ্গে করেছেই।’

গতবারের সাকিবের নেতৃত্বে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা। এবারও একই লক্ষ্যে খেলার প্রত্যয় দলটির অধিনায়ক সাকিবের, ‘অবশ্যই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তবে এটার তো নিশ্চয়তা দেওয়া যায় না। চেষ্টা থাকবে গত বছর যেভাবে খেলেছি এবারও সেভাবে খেলতে। ভয়ডরহীন ও ইতিবাচক খেলার চেষ্টা করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

‘ব্যস্ততায়’ কেটেছে সাকিবের বিশ্রাম

আপডেট সময় ০৪:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭