ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাতিজাকে অপহরণের পর মুক্তিপণ নিতে এসে চাচাসহ ৩ জন আটক

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজার টেকনাফের বাহার ছড়া শিলখালী এলাকার পাহাড়ে অপহৃত নিজ ভাতিজার মুক্তিপণ নিতে এসে পুলিশের হাতে আটক হলেন চাচাসহ ৩ জন। এদের মধ্যে ২ জন অপহরণ চক্রের সদস্য ও ১ জন ভাতিজা অপহরণের মূল পরিকল্পনাকারী।

এ সময় ভিকটিম বেলাল উদ্দীনসহ অপহরণকারীদের আস্তানা হতে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজসহ দেশীয় তৈরি কিরিচ ও দা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানার হল রুমে সংবাদ সম্মেলনে ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- হ্নীলা ইউপির রংগীখালীর ফকির মিস্ত্রির ছেলে আবচার উদ্দিন প্রকাশ রায়হান (৩৩), মৃত আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দীন (৩৫) ও বাহার ছড়া ইউপির দক্ষিণ শীলখালীর মৃত মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।

ওসি গিয়াস উদ্দিন বলেন, ভিকটিম বেলালের চাচা আমির আহমদ বাহারছড়া শীলখালীতে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরেই রোহিঙ্গা শফি নামের এক ডাকাতের সঙ্গে গত তিন সপ্তাহ আগে নিজ ভাতিজা বেলালকে অপহরণ করার জন্য চুক্তি করে। অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের জন্য ভিকটিম পরিবার থেকে তাদের মৌরসি জায়গাসমূহ অল্প মূল্যে ক্রয় করে ভাতিজাকে উদ্ধারের পরিকল্পনা সাজায়।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলাল কক্সবাজার শহর থেকে নিজ গ্রামে সম্পত্তি দেখাশোনা কাজে আসলে ঘটনার দিন গত ১৪ অক্টোবর গভীর রাতে ভিকটিমের নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। ভিকটিমের পরিবার দাবি কৃত মুক্তিপণের টাকা দিতে গেলে পুলিশ খবর পেয়ে বাহরছড়ার জাহাজপুরা পাহাড়ে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ মুক্তিপণ নিতে আসা ২ জনকে আটক করে। তাদের দেওয়া তথ্য মতে এই অপহরণের ঘটনার মূল পরিকল্পনাকারী ভিকটিমের চাচা আমির আহমদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ওই অপহরণে ঘটনায় গত ১৬ অক্টোবর টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হইতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. দস্তগীর হোসেন বাদী হয়ে অস্ত্র মামলার এজাহার দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাতিজাকে অপহরণের পর মুক্তিপণ নিতে এসে চাচাসহ ৩ জন আটক

আপডেট সময় ১০:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪