ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

যদি সাকিবকে বাদ না দেওয়া হয়, তবে “মিরপুর অবরোধ” ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক :

সাকিব আল হাসান আপাতত বাংলাদেশে আসছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট খেলা হচ্ছে না তার। এমনটি সাকিব নিজেই জানিয়েছেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে সাকিবের নাম বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’ করা হবে বলে ঘোষণা দিয়েছে কিছু তরুণ। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের বাইরে এক বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে বিসিবি কার্যালয়ে যাওয়ার ইচ্ছের কথা জানান এবং তাদের পাঁচজনের একটি প্রতিনিধি দল বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিবের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে ‘মিরপুরের ছাত্র-জনতার’ প্রতিনিধি পরিচয়ে কথা বলেন আল মাসনূন। সেখানে তিনি সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। তা না হলে মিরপুর ব্লকেড করা হবে।

বিক্ষোভে অংশ নেন আন্দোলনে নিহত জুলফিকার আহমেদ শাকিলের বন্ধুবান্ধব ও সহপাঠীরা। মিরপুরের আমাদের পাঠাশালায় স্কুল জীবন কেটেছে শহীদ শাকিলের। সেই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি নিয়ে অংশগ্রহণ করেছিলেন কর্মসূচিতে। শহীদ শাকিলের ছবি সম্বলিত ব্যানারসহ মিছিল নিয়ে এসেছিলেন তারা।

আমাদের পাঠশালার সাবেক ও বর্তমান শিক্ষার্থী বলেন, শহীদ শাকিলের লাশের ওপর দিয়ে মিরপুরে স্টেডিয়ামে সাকিব আল হাসানকে খেলতে দেওয়া হবে না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বিলুপ্ত সংসদের সদস্য ছিলেন সাকিব। এজন্য তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলার আগে সাকিব জানান, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান। বুধবার দল ঘোষণার সময় থেকে সাকিবের নামও। কিন্তু এখনো তার দেশে ফেরার সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

যদি সাকিবকে বাদ না দেওয়া হয়, তবে “মিরপুর অবরোধ” ঘোষণা

আপডেট সময় ০৬:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪