ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা হবে : শ্রম উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা রয়েছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভাঙা হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভোক্তাদের কষ্ট লাঘবে হাতবদল ও সিন্ডিকেট বাদ দিতে হবে। সব বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এতে সহায়তা করবে সরকার।

ভোক্তাদের যাতে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে বলেও জানান আসিফ মাহমুদ।

বেসরকারি খাতে ঋণ সুবিধা দিতে সরকার সহায়তা করবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর।

আর বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম ৩০ শতাংশ বাড়ে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, সমবায় পদ্ধতি এখনো দেশে চালু করা হয়নি। ৪-৫ হাত বদলে দাম বাড়ছে পণ্যের। তবে সমবায় পদ্ধতি অবলম্বন করলে বাজারে এই অস্থিরতা থাকতো না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা হবে : শ্রম উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪