ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শহরের মেয়র নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের পৌরসভা ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে মেয়র আহমাদ কাহিসহ পাঁচজন নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে আট দফার বেশি বিমান হামলা চালানো হয়েছে। শহরের বিভিন্ন স্থানে এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়া বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। তারা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, পৌরসভার কাউন্সিলের বৈঠকে ইচ্ছাকৃতই হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের সেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল।

অপরদিকে ভয়াবহ ওই হামলার পর ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাবাতিয়েহ শহরে হিজবুল্লাহর বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শহরের মেয়র নিহত

আপডেট সময় ০৭:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪