ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহড়ায় তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ১৫৩টি যুদ্ধবিমান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া করেছে চীন। এতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করেছে এশিয়ার অন্যতম এই পরাশক্তি। তাইওয়ান বলেছে, চীন উসকানি দিচ্ছে।

সোমবার থেকে এই সামরিক মহড়া করে চীন। এরপর তাইওয়ানের চারপাশে রেকর্ড সংখ্যক চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক মহড়ার সময় ১৫৩টি চীনা যুদ্ধবিমান তার চারপাশে ঘিরে রেখেছিল। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, যুদ্ধবিমানের তৎপরতা বৃদ্ধির ফলে সোমবার রাত ১০টা (গ্রিনিচ মান সময়) থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৫ ঘণ্টায় রেকর্ড সংখ্যক বিমান চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, চীনের এই যুদ্ধ মহড়া আবারও তাইওয়ান এবং সমগ্র অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

সোমবার বেইজিং যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজ এবং কোস্টগার্ড জাহাজ মোতায়েন করে তাইওয়ানকে ঘিরে ফেলে। তাইপে জানিয়েছে, তারাও সামরিক বাহিনী মোতায়েন করে বাইরের দ্বীপগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ৯০টি বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের মধ্যে চিহ্নিত করা হয়েছে।

বেইজিং তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে এবং বলেছে, তারা কখনওই শক্তি প্রয়োগের সম্ভাবনা বাতিল করবে না। অর্থাৎ, তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাবে।

চীন জানিয়েছে, একদিনের এই মহড়াকে বলা হচ্ছে ‘জয়েন্ট সোর্ড-২০২৪বি’। ‘বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে এটি ছিল বেইজিংয়ের সতর্কবার্তা।

গত সপ্তাহে জাতীয় দিবসের ভাষণ দেন তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে। সেই ভাষণের নিন্দা জানিয়েছিল বেইজিং। তারই ধারাবাহিকতায় চীন এই যুদ্ধ মহড়ার আয়োজন করে। চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় এক বিবৃতিতে বলেছে, তাইওয়ান স্বাধীন বলে লাই চিং-তে যেভাবে অবিরাম ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন সেটার শাস্তি এই মহড়া।

লাই তার বক্তৃতায় বলেছিলেন, তাইওয়ানকে প্রতিনিধিত্ব করার অধিকার চীনের নেই। তিনি যেকোনও আক্রমণ প্রতিহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং-তাই বলেছেন, এই মহড়াগুলো শুধু তাইপের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য উদ্বেগের বিষয়। তিনি বলেন, আগাম কোনও সতর্কতা ছাড়া যেকোনও মহড়া পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় বড় ধরনের বিঘ্ন ঘটাবে। চীনের মহড়া শুধুমাত্র তাইওয়ানের প্রতিবেশী এলাকাকে প্রভাবিত করে না, বরং সমগ্র আন্তর্জাতিক নৌ-অধিকার এবং আকাশ ও সমুদ্রসীমার ওপর গুরুতর প্রভাব ফেলে। যার ফলে অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহড়ায় তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ১৫৩টি যুদ্ধবিমান

আপডেট সময় ০৯:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪