ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হাথুরুসিংহে কে বরখাস্ত করলো বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে।’

২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। এরপর ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে বরখাস্ত করা হলো হাথুরুসিংহে কে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালন শেষে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল

হাথুরুসিংহে কে বরখাস্ত করলো বিসিবি

আপডেট সময় ০৪:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪