ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় গৃহযুদ্ধে আসাদ জিতে গেছেন: ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ জিতে গেছেন এমন মন্তব্য করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেছেন, হঠাৎ করেই সবাই এখন প্রেসিডেন্ট আসাদের কাছে যেতে চাচ্ছেন। হিব্রু ভাষার ওয়েবসাইট ওয়ালা’কে দেওয়া এক সাক্ষাতকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি এখন দেখছি প্রেসিডেন্ট আসাদের প্রশংসা করছে অনেক দেশ যাদের মধ্যে পশ্চিমা ও মডারেট সুন্নি মুসলিম দেশগুলো রয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে পরিস্থিতির নাটকীয় মোড় নেয় রাশিয়ার সামরিক হস্তক্ষেপের পর। ইসরায়েল সিরিয়ায় আসাদ সরকারের পতনের কথা দীর্ঘদিন ধরে বলে আসছে এবং তাকে সাহায্যের জন্যে ইরানের সমালোচনা করে আসছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় আরো প্রভাব সৃষ্টি করবে এমনটাই আশা করছি। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো এগিয়ে আসবে। ইসরায়েল সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ, ইরান, তুরস্ক ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়ে যাচ্ছে বলেও অকপটে স্বীকার করেন আভিগদর লিবারম্যান। গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন সিরিয়ায় হিজবুল্লাহর ওপর একাধিক হামলা চালিয়েছে তার দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় গৃহযুদ্ধে আসাদ জিতে গেছেন: ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭