ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ফ্লাইটে পেজার-ওয়াকিটকি বহন নিষিদ্ধ করল ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবানন এবং সংযুক্ত আরব আমিরাতের পর এবার ফ্লাইটে পেজার-ওয়াকিটকি বহন নিষিদ্ধ করেছে ইরান। গত মাসে হিজবুল্লাহর অভ্যন্তরীণ তারবিহীন যোগাযোগ ডিভাইস পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে হতবাক করে দেয় ইসরাইল। এ নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে কম আলোচনা হয়নি।

এর আগে সতর্কতার অংশ হিসেবে ফ্লাইটে পেজার-ওয়াকিটকি বহন নিষিদ্ধ করে লেবাননের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে একই নির্দেশ দেয় আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সও। এবার একই পথে হাঁটছে ইরান।

ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নিয়ে উড়োজাহাজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীরা শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।

গত ১ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর বদলা হিসেবে ইরানকে চরম পরিণতে ভোগের হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরাইল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন, ইরানে হামলা হবে মারাত্মক এবং শোচনীয় পর্যায়ের।

ইসরাইলের পাল্টা হামলা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে তেহরানও। পেজার এবং ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা তারই অংশ বলেই ভাবা হচ্ছে।

গত মাসে লেবাননে ইরান-মিত্র হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়। এছাড়া লেবাননে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিসহ প্রায় ৩ হাজার আহত হয়।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ফ্লাইটে পেজার-ওয়াকিটকি বহন নিষিদ্ধ করল ইরান

আপডেট সময় ০১:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪