ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবের মক্কায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ বন্যা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হয়েছে। বন্যায় মক্কা ও আশপাশের নিম্নাঞ্চল বৃষ্টির পানি ও স্রোতে ভেসে যায়। এর আগে এলাকায় ধূলিঝড়ও হয়েছিল যাপরিবহন ব্যবস্থা ব্যাহতের কারণ হয়।

বৃষ্টির ঘটনা নিয়ে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে তীব্র বৃষ্টিপাত ও পানির স্রোতের ভয়াবহ চিত্র দেখা যায়। বৃষ্টিপাতের পূর্বে সেখানে প্রবল ধূলিঝড় হয়েছিল যা চারপাশে দৃশ্যমানতা অনেকটাই কমিয়ে দেয়।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আগেই মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল। এসব অঞ্চলে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে বন্যার আশঙ্কা ছিল প্রবল, যা শেষ পর্যন্ত সত্যি হয়।

সম্প্রতি পুরো বিশ্বের মতো মধ্যপ্রাচ্যও অস্বাভাবিক আবহাওয়ার মুখোমুখি হচ্ছে। মরু অঞ্চলে সাধারণত কম বৃষ্টি হলেও এবারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আফ্রিকার সাহারা মরুভূমিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা হয়েছে, যা ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মরু অঞ্চলে বন্যা একটি বিরল ঘটনা, এবং এই অস্বাভাবিক আবহাওয়ার প্রভাব মক্কাতেও পড়েছে।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, কয়েকদিন ধরে এমন আবহাওয়া আরও অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চল ও বন্যাপ্রবণ এলাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি আরবের মক্কায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ বন্যা

আপডেট সময় ০৭:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪