ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হারিকেন মিল্টনের প্রভাবে যুক্তরাষ্ট্রে ৩০ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে আরও দুর্বল হয়ে ১ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হারিকেন মিল্টন।

বৃহস্পতিবার দেশটির জাতীয় হারিকেন সেন্টারের (এনএইচসি) সর্বশেষ পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

৫ মাত্রার ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে ৩ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে বুধবার রাতে ফ্লোরিডায় আঘাত হানে মিল্টন। এর প্রভাবে ৩০ লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

পূর্ব উপকূলের সেন্ট লুসিতে টর্নেডোর আঘাতে চারজন নিহত হয়েছে। হারিকেন মিল্টন আটলান্টিক মহাসাগরে নেমে যাচ্ছে। তবে কর্মকর্তারা ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছেন।

হারিকেনের প্রভাবে ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। একটি সংবাদপত্রের ভবনে ভেঙে পড়েছে একটি ক্রেন। একটি মেজর লিগ বেসবল স্টেডিয়ামের ছাদ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফ্লোরিডা জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গুথরি বলেছেন, হারিকেনটি স্থলভাগে আঘাত হানার আগেই প্রায় ১২৫টি বাড়ি লণ্ডভণ্ড করে দেয়। এর মধ্যে অনেকগুলো বাড়ি প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সংবাদ সম্মেলনে জানান, ৮০ হাজারের বেশি মানুষ রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। তিনি বলেন, যত সময় যাবে, আমরা তত ক্ষতির পরিমাণ বুঝতে পারব। উদ্ধার কার্যক্রম চলছে। রিপোর্ট লেখা পর্যন্ত ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হারিকেন মিল্টনের প্রভাবে যুক্তরাষ্ট্রে ৩০ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন

আপডেট সময় ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪