ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

গলায় ওড়না পেঁচিয়ে মেডিকেলে ছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের বোয়ালখালীতে শিরিন আক্তার রেখা (২৩) নামে এক কলেজ পড়ুয়া তরুণী নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের দলিলের বাপের বাড়ীর ছালে আহমদের ঘরে এ ঘটনা ঘটেছে। পুলিশ রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত শিরিন আক্তার রেখা একই এলাকার ছালে আহমদের বড় মেয়ে। তবে শিরিন কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

তাঁর ছোট ভাই মহিউদ্দিন জানান, শিরিন নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় ছালে আহমদের সাথে ভাড়া বাসায় থাকতো। গত পূজোর ছুটিতে সে বাড়ি আসে। মঙ্গলবার সন্ধ্যায় তার মা ও পাশবর্তী এক চাচীকে নিয়ে নগরীতে চিকিৎসকের কাছে গিয়েছিলো। ঘরে কেউ ছিলো না। সন্ধ্যার পর মহিউদ্দিন বাড়ি ফিরে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পাশের টিনের দেয়াল ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় শিরিনের লাশ দেখতে পান। শিরিন ঘরে সিলিংয়ের বাঁশের সাথে ফাঁস লাগিয়ে গলায় কালো রঙের ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকে।

শিরিনের মা জানায়, মাগরিবে আজানের পর শারমিনকে নাস্তা করিয়ে ঘর থেকে বেরিয়ে ছিলেন। শিরিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষে ছাত্রী ছিলো বলে জানান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

স্থানীয়রা জানায়, শিরিনের বাবা ছালে আহমদ নগরীর কোতোয়ালী মোড় এলাকায় ফল বিক্রি করে সংসার চালান। তবে শিরিন মেধাবী হওয়ায় মেয়েকে নগরীতে রেখে পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন। প্রতি সপ্তাহে সে একবার বাড়ি আসতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

গলায় ওড়না পেঁচিয়ে মেডিকেলে ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ১১:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭