ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অব্যাহতিপ্রাপ্ত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিতে জিএম কাদেরকে রওশনের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত নেতা-কর্মীদের দলে ফিরিয়ে নিতে পার্টির চেয়ারম্যান জিএম কাদরকে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রওশন এরশাদ। বুধবার রওশন এরশাদ তার সংসদের প্যাডে সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেন।

চিঠিতে রওশন এরশাদ উল্লেখ করেন, ‘গঠনতন্ত্রের ২০-এর উপধারা-১ অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা এবং মৌলিক অধিকার পরিপন্থী ধারা ২০-এর উপধারা ১ (১) – এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এবং উপধারা ২-এর ক, খ, গ এবং উপধারা-৩ এ বর্ণিত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীমূলক বিধান স্থগিত করে জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত ও কমিটি থেকে বাদ দেওয়া সব নেতা-কর্মীকে পার্টিতে অন্তর্ভুক্তির আদেশ দেওয়া যাচ্ছে।’

চিঠিতে রওশন এরশাদ আরও বলেন, সদ্য অব্যাহতিপ্রাপ্ত মসিউর রহমান রাঙ্গা, জিয়াউল হক মৃধা, আবদুল গাফফার বিশ্বাস, এম এ সাত্তার, দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, কাজী মামুনুর রশীদ, ইকবাল হোসেন রাজু আরও অনেককে দলে আগের পদে ফিরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অব্যাহতিপ্রাপ্ত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিতে জিএম কাদেরকে রওশনের নির্দেশ

আপডেট সময় ০৮:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২