ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের পরবর্তী সেনা প্রধান কে হবে তা নিয়ে বড় ভাই নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব প্রদেশের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সম্পর্কিত মন্ত্রী বাশারাত রাজা সোমবার প্রাদেশিক আইনসভার অধিবেশনে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি রেজুল্যুশন উত্থাপন করেন।

সেখানে বলা হয়, পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান হিসেবে কোন সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে তা নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বড়ভাই নওয়াজ শরিফের সঙ্গে সে সম্পর্কে আলোচনা ও শলা-পরামর্শ করেছেন। দুই দিন আগে লন্ডনে নওয়াজ-শাহবাজের এই আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই রেজ্যুলেশনের পক্ষে ভোট দিয়েছেন পাঞ্জাবের আইনসভার বেশিরভাগ সদস্য।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কয়েক দিন আগে যুক্তরাজ্যে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানেই বড় ভাই নওয়াজ শরিফের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও আদালতের দণ্ডপ্রাপ্ত। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি জাতীয় রাজনীতি থেকে নির্বাসিত এবং আদালতের দণ্ড এড়াতে বর্তমানে বিদেশে পলাতকের জীবনযাপন করছেন।

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি বছরের নভেম্বরের শেষের দিকে অবসরে যাচ্ছেন।

সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী খুররামও জানিয়েছেন, পাকিস্তানের পরবর্তী সেনা প্রধান কে হবে তা নিয়ে বড় ভাই নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেছেন শাহবাজ শরিফ। এই বক্তব্যের পর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে ব্যবহার নেওয়ার দাবি জানিয়েছে ইমরান খানের দল পিটিআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

আপডেট সময় ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২