ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

মার্কিন বিমান হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় সিরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের হামলায় প্রায়ই সিরিয়ার বেসামরিক নাগরিক নিহত ও দেশটির অবকাঠামোর মারাত্মক ক্ষতি হচ্ছে। সিরিয়ায় অবৈধ বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে লেখা পৃথক পৃথক চিঠিতে এই আহ্বান জানিয়েছে। চিঠিতে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতার নিন্দা জানানো হয়।

সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করছে মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোট। গত রোববার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়। সিরিয়া সরকার কিংবা জাতিসংঘের অনুমতি ছাড়াই দেশটিতে বিমান হামলা চালাচ্ছে আমেরিকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, জাতিসংঘের কাছে লেখা চিঠিতে নীরবতার তীব্র নিন্দা জানিয়ে সিরিয়ার মানবাধিকার ইস্যুতে সোচ্চার পশ্চিমা দেশ ও সংস্থাগুলো সিরিয়ার জনগণের বিরুদ্ধে মার্কিন জোটের অপরাধযজ্ঞের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মার্কিন বিমান হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় সিরিয়া

আপডেট সময় ১২:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭