ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনাকে ব্রিটেনের রাজার টেলিফোন

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস।

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রাজা চার্লস।

টেলিফোনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হতে যাওয়া তার ‘প্রিয় মায়ের’ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যোগদান করতে যাচ্ছেন, এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করায় বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ দেন রাজা তৃতীয় চার্লস।

টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার কাছে প্রয়াত রানি মায়ের মতো ছিলেন। তিনি (দ্বিতীয় এলিজাবেথ) কমনওয়েলথের একজন অসাধারণ প্রধান ছিলেন। ব্যক্তিগতভাবে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রাজাকে বলেন, প্রয়াত রানি এলিজাবেথের সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

ব্রিটেনের সিংহাসনে আরোহণের জন্য রাজাকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন শেখ হাসিনা।

১৯৯৭ সালে রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্য কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজা চার্লস ও রানিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ।

জবাবে রাজা বলেন, ৫০ তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য আমরা উন্মুখ ছিলাম। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দুর্ভাগ্যবশত আমাদের এটি বাতিল করতে হচ্ছে।

বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ-ব্রিটিশ অভিবাসীদের শুভকামনা জানান রাজা চার্লস।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনাকে ব্রিটেনের রাজার টেলিফোন

আপডেট সময় ১১:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২