ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার মিসাইল হামলার পর লাল হয়ে গেছে নদীর পানি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরে ইনহুলেটস নদীর একটি গুরুত্বপূর্ণ বাঁধে মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া। ওই হামলার দুই দিন পরে ইনহুলেটস নদীর পানি লাল হয়ে গেছে বলে শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।

অবশ্য রুশ হামলার পর নদীর পানি কেন রঙ পরিবর্তন করেছে তা স্পষ্ট নয়। ওই প্রতিবেদনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিও প্রকাশ করেছে গার্ডিয়ান। সেখানে নদীতে টকটকে লাল রঙের পানি প্রবাহিত হতে দেখা গেছে।

নদীর বাঁধ ভেঙে তীর উপচে লোকালয়ে ঢুকে পড়ছে পানি। সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ক্রাইভি রিহর সামরিক প্রশাসনের প্রধান আলেক্সান্ডার ভিলকুল সতর্ক করে বলেছেন, এরই মধ্যে দুটি জেলার ২২টি রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে। প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শৈশবের এ শহরটিতে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের বসতি। বুধবার পরপর ৮ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশবাহিনী।

বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পানি ব্যবস্থাপনার সঙ্গে কোনো সামরিক যোগসূত্র নেই।

অবশ্য শহরের পানি সরবরাহ স্থিতিশীল করা হয়েছে বলে শুক্রবার টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন আলেক্সান্ডার ভিলকুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ার মিসাইল হামলার পর লাল হয়ে গেছে নদীর পানি

আপডেট সময় ১০:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২