ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

রানী এলিজাবেথের শোক বইয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের শোক বার্তায় স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের বাসভবনে প্রয়াত রানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। ব্রিটিশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

শোক বইয়ে রানী এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রী এবং তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও সাক্ষাতের কথা তুলে ধরেন। পাশাপাশি রানীর প্রজ্ঞা ও বিচক্ষণতার বিষয়েও আলোকপাত করেন তিনি।

গত ৮ সেপ্টেম্বর রানি এলিজাবথের স্বাস্থ্যের অবনতি হয়। এর পর থেকে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে রানিকে বিশেষ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। দিনভর শঙ্কার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার হাঁটাচলা করতে ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

রানী এলিজাবেথের শোক বইয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর

আপডেট সময় ০৬:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২