ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তীব্র যানজট, রোগীর অস্ত্রোপচার করতে ৪৫ মিনিট দৌড়ে হাসপাতাল পৌঁছলেন চিকিৎসক!

আকাশ নিউজ ডেস্ক: 

নাম তার গোবিন্দ নন্দকুমার। ভারতের বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসক তিনি। গত ৩০ আগস্ট রোগীর গলব্লাডার অস্ত্রোপচার করতে হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় তীব্র যানজটে পড়েন তিনি। কিন্তু গাড়িতে অপেক্ষা করার জো নেই তার। কারণ হাসপাতালে পৌঁছেই তাকে অস্ত্রোপচার করতে হবে। তার জন্য সকাল থেকে অপেক্ষায় আছেন রোগীরা। এই ভেবে দেরি না করে মাঝপথে গাড়ি থেকে নেমে প্রায় ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে পৌঁছলেন বেঙ্গালুরুর ওই চিকিৎসক।

জানা গেছে, ওই দিন প্রবল বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যানজট তৈরি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে তার গাড়ি। কিন্তু হাসপাতালে গিয়েই রোগীর গলব্লাডার অস্ত্রোপচার করতে হবে। তাই রোগীর কথা ভেবেই শেষমেশ গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন নন্দকুমার।

ওই চিকিৎসক বলেন, “আমাকে মণিপাল হাসপাতালে পৌঁছতেই হতো। প্রবল বৃষ্টি ও পানির কারণে কয়েক কিলোমিটার রাস্তায় যানজট ছিল। আমি তাই সময় নষ্ট করতে চাইনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে তারা অনেক সময় ধরে অপেক্ষা করুন, তা আমি চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।”

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন নন্দকুমার। চিকিৎসক হিসেবে তার সুখ্যাতিও রয়েছে। রোগীদের কথা ভেবে যেভাবে দৌড়ে হাসপাতালে গেলেন ওই চিকিৎসক, তাতে মোহিত ভারতবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তীব্র যানজট, রোগীর অস্ত্রোপচার করতে ৪৫ মিনিট দৌড়ে হাসপাতাল পৌঁছলেন চিকিৎসক!

আপডেট সময় ০১:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২