ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

‘ইন্টারপা’ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় ‘১১তম ইন্টারপা’ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমির প্রধানদের নিয়ে এ সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। আইজিপি বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্টারপার প্রেসিডেন্ট এবং তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমির রেক্টর প্রফেসর ড. ইলমাজ কোলাক।

‘ডিজিটালাইজেশন ইন পুলিশিং’— এ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই সম্মেলনে ৪৫ দেশের ১২৭ জনপ্রতিনিধি অংশ নিচ্ছেন।

বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এই ইন্টারপা সম্মেলন। ৫৯ দেশের ৭৬ পুলিশ প্রশিক্ষণ একাডেমি বা প্রতিষ্ঠান এই ইন্টারপার সদস্য। এর সদর দপ্তর তুরস্কে। এর কার্যক্রম তুরস্ক থেকে পরিচালিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

‘ইন্টারপা’ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২