ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নির্বাচনে সাংবাদিকদের বাধা দিলে ৩ বছরের জেল চায় ইসি

আকাশ জাতীয় ডেস্ক: 

নির্বাচনে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা দিতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বিশেষ বিধান যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান।

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেল ও জরিমানা সুপারিশের বিধান রেখে আরপিও সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

কমিশন কিছু কিছু আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে উল্লেখ করে আহসান হাবিব খান বলেন, যেহেতু আপনারা আমাদের চোখ-কান। আমাদের বদলে আপনারা ভোটকেন্দ্রে হাজির থেকে আপনারা সংবাদগুলো সঠিকভাবে সংগ্রহ করবেন। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে একটি নতুন সংযোজন করেছি।

তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে যদি কেউ বাধা দেয়, আপনাদের যদি কেউ হেনস্থা করে এবং আপনাদের ইকুপমেন্ট ও সঙ্গীদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে। এছাড়া জরিমানাও রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

নির্বাচনে সাংবাদিকদের বাধা দিলে ৩ বছরের জেল চায় ইসি

আপডেট সময় ০৬:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২