ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তান নয়, আফগানিস্তানকে সমর্থন করবেন উমর গুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসর। গ্রুপপর্ব পার হয়ে সেরা চারে উঠে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বুধবার মাঠে নামবে আফগানরা। এদিন পাকিস্তানকে নয়, বরং নবি-রশিদদের সমর্থন করবেন সাবেক পাকিস্তানি পেসার উমর গুল।

অবশ্য কারণটা অজানা নয় কারও। কেননা আফগানিস্তান ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন গুল। তাই স্বাভাবিকভাবেই নিজের শিষ্যদের উৎসাহ জোগাবেন এই পাকিস্তানি কোচ। ক্রিকেটপাকিস্তানডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন গুল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে পেশাদারিত্বের পরিচয় দিয়ে গুল বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আমি ২০ বছরের বেশি সময় কাটিয়েছি। তবে এখন এটি গুরুত্বপূর্ণ, আমি যে দেশের সঙ্গে জড়িত আছি তাদেরকেই মানসিক ও পেশাদার জায়গা থেকে সমর্থন করা।’

উল্লেখ্য, এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। গ্রুপপর্বের দুই ম্যাচের দুটিতেই জিতেছে আফগানরা। ফলে গ্রুপসেরা হয়েই উঠেছে সেরা চারে। রাউন্ড রবিনপর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার পাকিস্তানের বিপক্ষে নামছে মোহাম্মদ নবিরা। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তান নয়, আফগানিস্তানকে সমর্থন করবেন উমর গুল

আপডেট সময় ০৬:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২