ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউরোপীয় পার্লামেন্টে মনসান্টো নিষিদ্ধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বীজ ও কীটনাশক বিক্রেতা প্রতিষ্ঠান মনসান্টোকে ইউরোপীয় সংসদে নিষিদ্ধ করা হয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, ইউরোপের বাজারের নিয়মকানুনে হস্তক্ষেপের অভিযোগ ওঠায় মনসান্টো কর্তৃপক্ষকে ইউরোপীয় পার্লামেন্টে শুনানির জন্য ডাকা হয়। কিন্তু সেই শুনানি প্রত্যাখ্যান করায় প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করা হয়।

শুনানিতে অংশ নেওয়ার তলব প্রত্যাখ্যান করায় এই প্রথম কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে পার্লামেন্টে প্রবেশাধিকার তুলে নেওয়ার জন্য নতুন নিয়মের ব্যবহার করলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। এখন থেকে মনসান্টোর কর্মকর্তারা ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন না। এমনকি ব্রাসেলস ও ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরের কমিটির বৈঠকেও অংশ নিতে পারবেন না তাঁরা।

ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি অ্যান্তোনিও তাজানির এক মুখপাত্র বলেন, যদিও এর জন্য এখনো একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার প্রয়োজন আছে। তিনি জানান, পার্লামেন্টের সদস্যরা সকালে ভোটের মাধ্যমে এই নিষেধাজ্ঞার পক্ষে রায় দেন। ওই মুখপাত্র আরো বলেন, ধারণা করা হচ্ছে-এটি খুব দ্রুতই কার্যকর করা হবে।

শুনানিতে মনসান্টোর অংশগ্রহণ না করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন পার্লামেন্টের সদস্যরা। পার্লামেন্টের পরিবেশ ও কৃষি কমিটি আগামী ১১ অক্টোবর শুনানির জন্য ডেকেছিল মনসান্টোকে।

এ ব্যাপারে গ্রিন পার্টির সভাপতি ফিলিপ ল্যামবার্টস বলেছেন, গণতন্ত্রের নিয়ম উপেক্ষা করে ইউরোপীয় পার্লামেন্টে তারা তাদের অধিকার হারাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটিকে অবশ্যই পার্লামেন্টের গণতান্ত্রিক নিয়মকানুন মানতে হবে। মনসান্টো সেটি কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।

মনসান্টো যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কোম্পানি। এই কোম্পানি কৃষিবীজ ও কীটনাশক বিক্রি করে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউরোপীয় পার্লামেন্টে মনসান্টো নিষিদ্ধ

আপডেট সময় ১২:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭