ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ইরাকের চলমান সংকট সংবিধানে বর্ণিত প্রক্রিয়ায় সমাধান করতে হবে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাকের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশটির জনগণের মধ্যে ঐক্য রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, ইরাকের চলমান সংকট সেদেশের সংবিধানে বর্ণিত প্রক্রিয়ায় সমাধান করতে হবে। সোমবার ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ইরাকে প্রায় ১০ মাস আগে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও সরকার গঠিত না হওয়ায় তীব্র রাজনৈতিক উত্তেজনা চলছে।

ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তার ইরানি সমকক্ষ বলেন, সবার আগে ইরাকের শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। তিনি দেশের সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানগুলোর মর্যাদা সমুন্নত রাখার জন্য ইরাকের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি আহ্বান জানান।
আব্দুল্লাহিয়ান ইরাক ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করারও আহ্বান জানান।

সাক্ষাতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেন, ইরান ও ইরাকের নিরাপত্তা একই সুতায় গাঁথা। তিনি তার দেশকে ব্যবহার করে ইরানবিরোধী কোনো কার্যক্রম করার অনুমতি কাউকে দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক উত্তেজনার জের ধরে ইরাকের সামরিক বাহিনী গতকাল (সোমবার) রাজধানী বাগদাদের সর্বত্র কারফিউ জারি করেছে। এছাড়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মন্ত্রিসভার সব বৈঠক স্থগিত করেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি।

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা সাদরের সমর্থকেরা প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের পর উত্তেজনা দেখা দেয়। এরপরই কারফিউ জারি করা হয়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বের করে দিতে সক্ষম হয়েছে এবং প্রাসাদটি এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ইরাকের চলমান সংকট সংবিধানে বর্ণিত প্রক্রিয়ায় সমাধান করতে হবে’

আপডেট সময় ১২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২