ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসের অভিযোগ জেলেনস্কির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শীত সামনে রেখে রাশিয়া ইউরোপীয় দেশগুলোর জন্য গ্যাস বন্ধ করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার নরওয়ের এক জ্বালানি সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধ এই অভিযোগ তোলেন।

রয়টার্সের খবর বলা হয়েছে, বিশ্বজুড়ে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার গ্যাস সরবরাহ সঙ্কুচিত করার ফলে অবস্থা আরও খারাপ হচ্ছে। শরৎ সামনে রেখে ইউরোপজুড়ে এখন প্রধান রাজনৈতিক এজেন্ডা কিভাবে গ্যাসের মূল্য সামাল দেওয়া যাবে।

রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রম চলতি সপ্তাহে গ্যাস লাইন রক্ষণাবেক্ষণের পরিকল্পনার কথা জানিয়েছে। এ কারণে নর্ড স্ট্রিম- ১ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই গ্যাস লাইন বাল্টিক সাগর হয়ে রাশিয়া ও জার্মানির সঙ্গে যুক্ত হয়েছে।

রাশিয়ার এই কর্মসূচিতে ইউরোপীয় নেতাদের মনে আশঙ্কা জেগেছে, ইউক্রেন হামলার করায় রাশিয়া গ্যাস সরবরাহ কমাচ্ছে। যদিও মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসের অভিযোগ জেলেনস্কির

আপডেট সময় ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২